সর্বশেষঃ

ভোলার দক্ষিণ দিঘলদীতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার ॥ ‘জাগ্রত মানবতার কল্যাণে সুন্দর সমাজ বিনির্মানে আমরা বদ্ধপরিকর’ এই স্লোগানকে ধারণ করে শনিবার (১৪ জুন) সকাল ১১ টায় দক্ষিণ বালিয়া নতুনহাটে সবুজ বাংলা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচিতে সবুজ বাংলা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আজিম উদ্দিন ছাইফী বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য দুইটি, প্রথমত স্বেচ্ছায় রক্ত দান করা এবং টেকসই সবুজায়ন পদ্ধতি বাস্তবায়ন করা। আমাদের সংগঠনের সদস্যবৃন্দ জরুরী ভিত্তিতে মানুষের কল্যাণে রক্তদান করে মানুষের সেবা নিশ্চিত করে এবং শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজারসহ পরিবেশ দূষণমুক্ত করে সুন্দর সমাজ বিনির্মাণ করে।
তিনি আরো বলেন, আমাদের অন্যান্য ক্ষেত্রে সামাজিক সেবাগুলো ঐচ্ছিক সিদ্ধান্তের উপর সকলের সমন্বয়ে নির্ধারিত হয়ে থাকে। তাই সেবামূলক এই প্ল্যাটফর্মে আপনাদের সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি। উক্ত পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কার্যকরী সদস্য আহসান আলী বয়াতি, লিমন খান ইমন, জহিরুল ইসলাম মহিন, শুভাকাঙ্খী মো: হাবিবুল্লাহ, মোঃ রাকিব, সালাউদ্দিন বয়াতি, তানজিল মাতবর, আরিফ খানসহ অনেকে উপস্থিত ছিলেন। সর্বশেষ সকলে সবুজ বাংলা সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।