অস্বাভাবিক জোয়ারে ভোলায় ভেসে গেল দুই শতাধিক মহিষ, পানিবন্দি শতাধিক পরিবার
ঈদের ছুটিতেও খোলা ছিল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রসূতির সেবা

স্টাফ রিপোর্টার ॥ ঈদের লম্বা ১০দিনের ছুটিতেও ভোলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জরুরি বিভাগ ছিলো প্রসূতিদের জন্য খোলা। এ ছুটির মধ্যে ৬টি সফল নরমাল ডেলিভারি হয়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। এখানকার সেবা ও সহযোগিতা পেয়ে প্রসূতি মা ও অভিভাবকরাও বেশ খুশি, তারা এ বন্ধের মধ্যে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বিভিন্ন অফিস আদালত ১০দিনের টানা বন্ধ ছিলো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে। ভোলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র জরুরি বিভাগ ছিলো খোলা। কর্তৃপক্ষের নির্দেশে জরুরি বিভাগ খোলা রাখায় প্রসূতি মায়েরা সেবা পেতে সহজ হয়েছে। আর দায়িত্বরত স্টাফরাও সেবা দিতে পেরে খুশি তারাও।
