পৌর ৪ নং ওয়ার্ড নিবাসী আবুল হাশেম মাস্টার আর নেই

মোঃ শাহীন কাদের (বিশেষ প্রতিনিধি)৷৷ ভোলা পৌরসভার ৪ নং ওয়ার্ডের আলিয়া মাদ্রাসা সড়ক নিবাসী আবুল হাশেম মাস্টার ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

কর্মজীবনে তিনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছে।

বৃহস্পতিবার সকাল ৮ টায় ভোলা আলিয়া মাদ্রাসার মাঠে জানাযার নামাজ শেষে বুড়ি মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম আবুল হাশেম মাস্টার ইলিশা মডেল কলেজের প্রভাষক শরীফ হোসেন জুয়েলের শশুর।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।