সর্বশেষঃ

ভোলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভোলায় ফুটবল প্রশিক্ষনের সনদ বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (২ জুন) সকলা ১১টায় আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন।
সাংস্কৃতিক কর্মী তালহা তালুকদার বাঁধনের নান্দনিক উপস্থাপনায় বক্তব্য রাখেন ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম, বিবার মানবতার দুয়ারের নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, প্রশিক্ষক বেনু পাল ও মহিউদ্দিন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর আওতায় ভোলা জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে এ প্রশিক্ষন চলে। ফুটবলে প্রশিক্ষনার্থী ছিল ৪০জন। প্রশিক্ষণে বিভিন্ন স্টাইল ও কলা কৌশল শেখানো হয়। প্রশিক্ষনার্থীরা গেম ট্রেনিং, রানিং, রিসিভ, পুশ, থাই, হেডিং, চেস্ট, কর্ণার, থ্রো, ফ্রি কিক, অফসাইড, পেনাল্টিসহ ফিটনেস এর প্রভৃতি কলাকৌশলগুলো আয়ত্ব করেন। প্রশিক্ষণার্থীরা এই প্রশিক্ষণের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এসময় বক্তারা বলেন বর্তমান যুগে ছাত্র-ছাত্রীদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।