সর্বশেষঃ

ঘূর্ণিঝড় শক্তির তান্ডবে ভেসে গেল রূপালী মৎস্য খামার ও হ্যাচারীর ১৫ কোটি টাকার রেনু

স্টাফ রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় শক্তির তান্ডবে ভেসে গেল রূপালী মৎস্য খামার ও হ্যাচারীর ১৫ কোটি টাকার রেনু। গত বৃহস্পতিবার রাতে ভোলাসহ উপকূলীয় জেলাগুলো উপর দিয়ে তান্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় শক্তি। এতে রূপালী মৎস্য খামার ও হ্যাচারীর ১৫ কোটি টাকার রেনু পোনা ভেসে গেছে।
সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাঘমারা মৌজার জেলার সবচেয়ে বৃহৎ ৯০ একর জমিতে মায়ের দোয়া ও সাবাব ব্রিকস এর মালিক আমির হোসেন রূপালী মৎস্য খামার ও হ্যাচারীর প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন করেন। যা জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাতেও সরবরাহ করেন। এ বছর খামারটিতে ২০ কোটি মত রেনু পোনা উৎপাদিত হয়, যা ঘূর্ণিঝড় শক্তির তান্ডবে বেড়ীবাঁধ ভেঙ্গে ভেসে যায়। এতে এ প্রতিষ্ঠানের ১৫ কোটি টাকার মত ক্ষতি হয়।
ওই এলাকার ব্যবসায়ী বাবুল মিয়া জানান, প্রতি বছর এই খামারে যে পরিমানে পোনা উৎপাদিত হয়, তা বরিশালসহ অন্যান্য জেলাগুলোতে বিক্রি করা হয়। কিন্তু গত বৃহস্পতিবার ঘূর্ণিজড়ের কারণে কোটি কোটি রেনু পানিতে ভেসে যায়। প্রতিষ্ঠানের মালিক আমির হোসেন এ ক্ষতি কিভাবে পোসাবেন তা আল্লাহ তায়ালাই ভাল জানেন।
রূপালী মৎস্য খামার ও হ্যাচারীর ডাক্তার দুলাল বলেন, আমি দীর্ঘদিন এ প্রতিষ্ঠানে কাজ করছি। আমার হাতেই বিভিন্ন প্রজাতির কোটি কোটি রেনু পোনা উৎপাদিত এবং বিক্রিও করি। কিন্তু এ বছর ঘূর্ণিজড়ে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা অসম্ভব।


খামারের মালিক আমির হোসেন খান বলেন, আমার ৯০ একর জমির উপর ২টা হ্যাচারী, যা রূপালী মৎস্য খামার ও হ্যাচারী নামে পরিচালিত হচ্ছে। আমি রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২শ টন (২০ থেকে ২৫ কোটি) রেনু উৎপাদন করে থাকি। আমার রেনু পোনা বরিশাল বিভাগসহ লক্ষ্মীপুর এবং অন্যান্য জেলাগুলো বিক্রি করি। কিন্তু গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় শক্তির তান্ডবে আমার সকল রেনু ও পোনা পানির সাথে ভেসে যায়। এতে আমার ১৫ কোটি টাকার উপর ক্ষতি হয়। এ ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারের সহযোগিত কামনা করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।