সর্বশেষঃ

ভোলার রাজাপুরের সেই রুবেলের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

ভোলার বাণীতে ভিডিও সংবাদ প্রকাশের পর

স্টাফ রিপোর্টার ॥ ফসল লুট, জমি দখল ও চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি এ শিরোনামে দৈনিক ভোলার বাণীতে ভুক্তভোগী পরিবারের বক্তব্যসহ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই ঘটনার মুল অভিযুক্ত রুবেল ছোকদারকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। মঙ্গলবার (২৭ মে) ভোলার বিজ্ঞ আদালতে রুবেল হাজির হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে। আলোচিত রুবেল ছোকদারের জামিন নামঞ্জুরের খবর শুনে স্বস্তি ফিরেছে রাজাপুরের ভুক্তভোগী পরিবারের মাঝে।
ঘটনাস্থলে জানা যায়, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতাবাজার এলাকার বাসিন্দা ও ঢাকা মহানগর কৃষকদল নেতা জামাল হাওলাদারের জমি দখল, ফসল লুট করেছে মর্মে জামাল হাওলাদারের ভগ্নীপতি মিরাজ বাদী হয়ে ভোলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রুবেলকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। যার ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩৮৫/ ৩৮৬/৩০৭/৩৭৯/৫০৬(২)/ ১০৯ দন্ডবিধি। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ভোলা সদর থানাকে এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই মামলায় মঙ্গলবার রুবেলসহ অন্যান্যরা জামিন নেওয়ার জন্য হাজির হলে আদালত রুবেল এর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।