সর্বশেষঃ

ভোলায় কোস্টগার্ডের উদ্যোগে জেলেদের মাঝে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা

তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শরীফ হোসাইন ॥ ভোলায় কোস্টগার্ডের উদ্যোগে তারুন্যের উৎসব-২০২৫ শীর্ষক মৎস্য কর্মশালা, সচেতনতা তৈরী এবং লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস ভোলার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভোলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। পরে ইলিশা লঞ্চঘাট এলাকায় জনসচেতনতা তৈরীর লক্ষে র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়।
জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড প্রত্যন্ত উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মৎস্য সম্পদ রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবছর মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ ও জাটকা নিধন অভিযান উপলক্ষ্যে নিয়মিত টহল ও অভিযানের পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কোস্ট গার্ড। তারই ধারাবাহিকতায় রবিবার সকালে তারুন্যের উৎসব-২০২৫ শীর্ষক মৎস্য কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভোলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। কর্মশালায় কোস্টগার্ড, নৌ-থানার ইনচার্জ, খামার বাড়ী, ভোলার কর্মকর্তাগণ বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় নদীর তীরবর্তী মাছঘাট ও এর আশপাশের জেলেদের মাঝে মৎস্য আহরণ সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জেলেদের মাঝে সচেতনতা তৈরীর লক্ষে র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। উক্ত জনসচেতনতামূলক কার্যক্রম সমূহে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।