ভোলায় জিয়া পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলা কমিটি গঠন প্রক্রিয়া ও ৩০ই মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় ভোলা শহরের মাহাজনপট্টিস্থ জেলা বিএনপির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা জিয়া পরিষদ এর আহ্বায়ক আলহাজ্ব নুরনবী তালুকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব মোঃ আকবর হোসেন, জিয়া পরিষদ ভোলা জেলার যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম সোহাগ, সাজ্জাদ হোসেন, কামরুল ইসলাম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম, মিজানুর রহমান, গিয়াস উদ্দিন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদের নেতা লিটন মাতাব্বর, প্রিন্স মাতাব্বর, আসাদুজ্জামান মামুন, রাশেদ হোসেন রনি প্রমুখ।
