ভোলার আলীনগরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ, প্রতিকার চান ভুক্তভোগী পরিবার
ভোলায় চাঁদা না দেওয়ায় অসহায় পরিবারের উপর হামলা : প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : ভোলায় চাঁদা না দেওয়ায় অসহায় পরিবারের ওপর হামলা ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। (মঙ্গলবার ০৬ মে ) সকালে ভোলার একটি পত্রিকা অফিসে এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী রেখা আকতার বলেন, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ বশির ও রাজ্জাক গংদের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত ৫ অগষ্টের পর বশির ও রাজ্জাক গংরা আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ভোলা জজ কোর্টে একটি মামলা দায়ের করি। মামলার জের ধরে গত ২৯ এপ্রিল আমার পরিবারের ওপর হামলা করে তারা।
সংবাদ সম্মেলনে রেখা আক্তার ও তার স্বামী- স্বপন বেপারী বলেন। ভোলার উত্তর দিঘলদী, ৩নং ওয়ার্ডের বাসিন্দা হয়ে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ বশির, মিলন, রাজ্জাক, বজলু, তছির, শান্ত আমাদের উপর নির্যাতন, অত্যাচার করে আসছে।
দীর্ঘদিন ধরে বশির, রাজ্জাক গংদের সাথে আমাদের দখলীয় জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মহামান্য আদালত আমাদেরকে ঐ জমির উপর ইনজেকশন জারী দিয়েছে। হাই কোর্টের স্টে অর্ডার আমাদেরকে দিয়েছে। দীর্ঘ ৫০ বছর ধরে ঐ জমির উপর আমাদের বসত ঘরে বসবাস করে আসছি। কিন্তু গত ০৫ইং আগষ্টের পর বশির, রাজ্জাক গংরা আমাদের কাছে ৫০০০০/- টাকা চাঁদা চেয়েছে। চাঁদা দিতে অস্বীকার করলে আমার উপর ও আমার পরিবারের উপর হামলা চালায়।
আমি নিরুপায় হইয়া একাধিকবার স্থানীয় ব্যক্তিদের কাছে বিচার চেয়ে বিচার না পেয়ে ভোলা জজকোর্টে একটি মামলা দায়ের করি। ঐ মামলাটি ভোলা সদর মডেল থানায় তদন্তধীন রয়েছে। ঐ মামলার জের ধরে গত ২৯/০৪/২০২৫ইং তারিখে আমাদের উপর পুনরায় আবারও হামলা করে। ঐ হামলার স্বীকার হয়ে ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে, ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আমরা ০৩/০৫/২০২৫ইং পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম।
এ বিষয়ে ভুক্তভোগির পরিবার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, ভোলা জেলা প্রশাসক, ভোলা পুলিশ সুপার মহোদয়ের সুদৃষ্টি ও সুবিচার কামনা করেছেন।
