সর্বশেষঃ

হাফেজ বনি আমিনের সুস্থ্যতা কামায় ভোলায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ জাতি ধর্ম বর্ণ নির্বিশে ভোলার গণমানুষের অত্যন্ত আপনজন ভোলা জেলা জাতীয় ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক ও আনজুমানে মফিদুল ইসলামের সাংগঠনিক সম্পাদক হাফেজ বনি আমিন হার্ট অ্যাটাক করে ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াত ইসলামী ওলামা বিভাগ ও ভোলা পৌরসভার উদ্যোগে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার রাতে শহরের মহাজনপট্টি বড় জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি তো করেন ওলামা বিভাগের সভাপতি হাফেজ মোঃ ইসমাইল। সঞ্চালনা করেন মাওলানা মাকসুদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, জেলা মজলিসে সুরার সদস্য ও ভোলা পৌরসভার আমির মাওলানা জামাল উদ্দিন, পৌর সেক্রেটারি মাওলানা আতাউর রহমান কামাল, সহকারী সেক্রেটারি মেহেদী হাসান সুম, কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ হোসাইন। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা জেলা ইমাম সমিতির সভাপতি মীর বেলায়েত হোসাইন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল খালেক, মাওলানা ফজলুল হক সহ প্রায় শতাধিক ওলামায়ে কেরামগণ।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।