ভোলায় ভবনের সানসেটে আটকে পড়া শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিসের কর্মীরা

শরীফ হোসাইন ॥ ভোলা ৪ তলা ভবনের ৩য় তলার বেলকনির সানসেটের সাদে আটকে পড়া আছিয়া (১০) নামের এক শিশুকে উদ্ধার করেছে ভোলা ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার আগারপোল বাজার সংলগ্ন বাপ্তা ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশু আছিয়া চরসামাইয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা বাজার এলাকার মোঃ হারুনের মেয়ে।
উদ্ধার হওয়া শিশু আছিয়ার বাবা মোঃ হারুন জানান, আমার মেয়ে আগারপোল এলাকার ৪তলা ভবনের আল হেরা মহিলা মাদ্রাসায় পড়তো। মেয়ে ভবনের সাদে আটকা পড়েছে এমন খবর পেয়ে আমরা সেখানে যাই। আমরা ঘটনাস্থলে পৌছার আগেই সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পৌছে এবং আমার মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে তারা মেয়ে আছিয়াকে আমাদের কাছে হস্তান্তর করেছে। কিভাবে ৩য় তলার সানসেট আটকা পড়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার মেয়ে মাদ্রাসায় পড়েতো, কোন জ¦ীন-ভুতের আছর হয়তো পড়েছে। যার কারণে সে মাদ্রাসার রুম থেকে বের হয়ে ভবনের সানসেটে উঠেছে। আমরা তাকে বাড়ীতে নিয়ে এসে হুজুর দ্বারা ঝাড়-ফু করিয়েছি, এখান আমার মেয়ে ভাল আছে।
আগারপোল এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, আগারপোল এলাকার ৪ তলা ভবনের ৩য় তলায় আল হেরা মাদ্রাসায় শিশু আছিয়াকে আটকা পড়া অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে তাকে উদ্ধার করে। আছিয়া ওই ভবনে অবস্থিত আল হেরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। ওই এলাকার লোকজন বলছেন, শিশু আছিয়া কিভাবে এই ভবনের তৃতীয় তলার বেলকনির সানসেটে গিয়েছে তা অকল্পনীয়।
উদ্ধার কাজে নিয়োজিত ভোলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ মাসুদ জানান, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আগারপোল এলাকায় একটি ৫ তলা ভবনের ৩য় তলার বেলকনির সাদে এক শিুশু আটকা পড়েছে এমন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় ওই ভবনের ৩য় তলার সানসেটের সাদ থেকে শিশু আছিয়াকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। পরবর্তীতে ওই শিশুর অভিভাবকে খবর দিয়ে এনে তার কাছে পৌছে দেই। কিন্তু ওই ভবনের ৩য় তলার বেলকনির সাদে শিশু আছিয়া কিভাবে গেল এবং আটকা পড়ল তা নিয়ে সন্দিহান। শিশু আছিয়াকে উদ্ধারের কাছে ফায়ার সার্ভিসের ৬ সদস্য বিশিষ্ট একটি দল দীর্ঘ ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় ফায়ার ফাইটার আলামিন, ইউসুফ, আসাদুল, সজিব খান, ড্রাইভার চান মিয়া এ উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করে।
