মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির নানা কর্মসূচী

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী সোমবার (৫ মে) ভোলার গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী, দক্ষিণ বাংলার বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম মোশারেফ হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের পরিবার ও জেলা বিএনপি বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে সকাল ১০টায় ভোলা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে কোরআন খানি এবং পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীদের সমন্বয়ে দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় মরহুম মোশারেফ হোসেন শাজাহানের কর্মময় জীবনের উপর জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। এমনটাই জানিয়েছেন জেলা বিএনপি নেতা মাজহারুল ইসলাম।
