সর্বশেষঃ

ভোলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় সংবাদিক সংস্থার ভোলা জেলা সভাপতি আব্দুস শহীদ তালুকদারের সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় এ সভ অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ই-টেন টিভির ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক মনসুর আলম, মিজানুর রহমান (সাংগঠনিক সম্পাদক), মনিরুল ইসলাম (প্রতিনিধি, দি মর্নিং নিউজ), ইলিয়াস চৌধুরী (সহ-সভাপতি), আরিফুল ইসলাম রিয়াজ (এন টিভি অনলাইন), রিয়াজ হোসেন শান্ত (বিজয় টিভি), মো. হাসনাইন আহমেদ (স্টাফ রিপোর্টার, দৈনিক ভোলা টাইমস) এবং আবুল কালাম আজাদ (স্টাফ রিপোর্টার, ভোলা টাইমস) সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, মুক্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। তারা সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান। প্রতি বছর ৩ মে বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল: সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব। বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় ১৬ ধাপ অগ্রগতি লাভ করেছে। গত ২ মে রিপোর্টার্স উইদাউট বর্ডারস কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের সূচকে এ তথ্য জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।