মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী! চেয়েছেন সকলের সহায়তা
জীবনের ডায়েরী থেকে গল্প সমগ্র : পর্ব-০১

[ ড. টি. এন. রশীদ ]
নদী-নালা খাল বিলের দেশ বরিশাল। বরিশাল থেকে বিশাল কালাবদর নদী পাড়ি দিয়ে যেত হয় সমুদ্রের নোনা পানিতে সিক্ত সবুজ বন, নারিকেল সুপারিতে সমৃদ্ধ অঞ্চল ভোলা। কেউ কেউ বলে সমুদ্রের বুক চিরে জেগে ওঠা এ অঞ্চলটা একটা দ্বীপ। চারিদিকে অথৈ পানি। পানির সাথে সংগ্রাম করে এখানকার মানুষ বাঁচে। প্রকৃতির প্রতিকুলতার সাথে যুদ্ধ করা এখানকার মানুষেল স্বভাব। এই ঝঞ¦া বিক্ষুব্ধ অঞ্চলেরই মেয়ে আমি। যদিও আমার জন্ম দৌলতখানে। কিন্তু আমার শৈশব ও কৈশোর জড়িয়ে আছে ভোলার প্রকৃতির সাথে।
আমার বাবা “খান বাহাদুর নূরুজ্জামান” ভোলার প্রথম ব্যক্তিত্ব সম্পন্ন জমিদার ছিলেন। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হলেও আমি বাবার ঐকান্তিক ইচ্ছায় বাংলা ভাষায় লেখাপড়া করার সামান্য সুযোগ পেয়েছিলাম। তখন বাল্যবিবাহ সমাজে প্রচলিত ছিল। আমার বিয়ে হয় ১২ বছর বয়সে। তাই কৈশোরের চঞ্চল দিনগুলো আগলে বন্দী করে চলে আসতে হয় শ^শুর বাড়ী। স্বামী ডেপুটি ম্যজিষ্ট্রেট জনাব আবদুর রশীদ।
আমার সাথে বয়সের ব্যবধান ছিল প্রচুর। সরকারী চাকুরে আমার স্বামী সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটান। আর গৃহের অভ্যন্তরে আমার বন্দী জীবন। তখনকার সামাজিক প্রথাকে না মেনেও উপায় ছিল না। মুসলমান মেয়েরা তো বলতে গেলে অসূর্য স্পর্শা ছিল। কিশোরী বঁধু থেকে কিশোরী মায়ে রূপান্তরিত হতেই অনুভব করলাম কত দ্রুত আমার কৈশোর হারিয়ে যাচ্ছে। যখন বাবার বাড়ীতে ছিলাম তখন বাংলা বই পুস্তক পত্র-পত্রিকার দেখা মিলত। কিন্তু বিয়ের পরে আমি কোন বাংলা বই পুস্তক বা পত্র-পত্রিকা মুখ দেখিনি। কিন্তু মনের কথাগুলো ছন্দের মাধ্যমে প্রকাশ করার এক তীব্র বাসনা ছিল। আর এর ফলস্বরুপ ১৯৩৪ সালে আমি গৌড়বঙ্গ সাহিত্য পরিষদ থেকে কবিরতœ উপাধি লাভ করি। বিভিন্ন সভা-অনুষ্ঠানেও কবিতা আবৃত্তি করার আগ্রহ আমার ছিল। (চলবে——)
