ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর গ্রামীণ জন-উন্নয়ন থেকে পাকা ঘর পাচ্ছেন সেই তিন বৃদ্ধা

ইয়ামিন হোসেন ৷৷ ঝড়-ঝঞ্ঝা আসলেই উড়ে যাবে তিন বৃদ্ধার ঘর এ শিরোনামে ভোলার পূর্ব ইলিশার তিন বৃদ্ধাকে নিয়ে গত ২০ এপ্রিল ভোলার বহুল প্রচারিত দৈনিক ভোলার বাণীতে একটি সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নেন গ্রামীণ জন-উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।

এর পরই শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান  গড়ার কারিগর জাকির হোসেন মহিন ভোলার বাণীর প্রতিবেদকের সাথে যোগাযোগ করে সেই মা-মেয়ে তিনজনের একটি পাকা ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

২৩ এপ্রিল সকালে গ্রামীণ জন-উন্নয়ন  কমকর্তা আনিসুর রহমান টিপু সরজমিনে গিয়ে তিন বৃদ্ধার জায়গায় পরিদর্শন করে গেছেন। শীঘ্রই এ কাজ শুরু হবে বলে জানান তিনি।

এ সময় পূর্ব ইলিশা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের কালালি, সাংবাদিক অনিক আহমেদ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।