সর্বশেষঃ

ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলাধীন কাচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসবাসকারী প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করছে বেসরকারি সংস্খা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি)। অস্ট্রেলিয়ান দাতা সংস্থা ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল (টাই) এর অর্থায়নে পরিচালিত পিসিসি’র আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক এডভোকেসি সভা। বুধবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন। সকাল ১০ টায় অনুষ্ঠিত সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় পিসিসির বিগত কার্যক্রম ও ভবিষ্যৎ লক্ষ উদ্দেশ্য ও পরিকল্পনা ব্যাখ্যা করেন পিসিসির প্রজেক্ট ম্যানেজার খোকন দফো।
পিসিসি’র প্রজেক্ট মনিটরিং অফিসার আব্দুল্লাহ আল ওয়াসি এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ভোলার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা সম্পর্কে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এজাজুল হক, সাংবাদিক এ.সি.ডি অর্জুন ও শরীফ হোসাইন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর বেলায়েত হোসেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রতিনিধি সুশঙ্কর দে, সিপিপি প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, পিসিসির কাচিয়া ইউনিয়ন ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম কবির ও সদস্য রুনা বেগম।
দীর্ঘ দুই ঘন্টা ব্যাপী চলা সভায় বক্তারা সকলেই নতুন ফেজের মেয়াদ বৃদ্ধি করণ, কর্ম এলাকা বৃদ্ধিকরণ ও উপকার ভোগিদের সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। পিসিসির ভোলা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহরিয়ার ঝিলন ও আরিফুল ইসলাম রিয়াজ ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বোরচিত গণহত্যার প্রতিবাদে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য পিসিসি বিগত ৩ বছর যাবত ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, বিনামূল্যে হুইল চেয়ার সহ চলার সামগ্রি প্রদান, বিনামূল্যে চিকিৎসা প্রদান, বিনামূল্যে গরু-ছাগল, হাঁস-মুরগী প্রদানসহ বিভিন্ন কাজ করছে। ফলে এই এলাকার প্রতিবন্ধী ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই নিজেদেরকে স্বাবলম্বি করার সুযোগ পাচ্ছে এবং নিজেদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।