ভোলা সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বুলেট আর নেই

মোঃ শাহীন কাদের (বিশেষ প্রতিনিধি): ভোলা সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ভোলা পৌর ৪ নং ওয়ার্ড নিবাসী আনোয়ার হোসেন বুলেট চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১২ঃ০০ ঘটিকার সময় বরিশাল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম সহ বিএনপি পরিবার এবং ৪ নং ওয়ার্ডের শোকের মতন বইছে।

আজ মাগরিব বাদ কুট্টি কমিশনার (সাবেক কমিশনার) বাড়ির স্কুলের মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।