পশ্চিম চরনোয়াবাদ মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মাহে আলম মাহী৷৷ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পশ্চিম চরনোয়াবাদ মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৩০ মার্চ) সকালে পশ্চিম চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এই কার্যক্রমটি সম্পন্ন হয়।
ঈদ উপলক্ষে সংগঠনটি স্থানীয় বিভিন্ন এলাকার দুই শতাধিক দুঃস্থ পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করেছে, যার মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, গুড়া চাল, সেমাই, চিনি, বাদাম, কিসমিস,তেলসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য।
পশ্চিম চরনোয়াবাদ মানব কল্যাণ সংগঠনের অন্যতম সদস্য মোঃ সোলায়মান মাল এর সঞ্চালনায় এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবায়দুল হক বাবুল মোল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবি আবদুল্যাহ, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ মাহবুবুর রহমান আহসান, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার সাবেক ব্যবস্থাপক মোঃ আবু তাহের, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাজিম উদ্দিন মিয়া, ব্যাবসায়ী মোঃ কালিমুল্লাহ, সাবেক ইউপি সদস্য ছালে আহম্মদ, বাপ্তা ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সায়েদ মাল, ক্বারি মাওলানা গিয়াসউদ্দিন, যুবদল নেতা মোঃ জিয়া উদ্দিন ফরাজি, মোঃ মহিবুল্লাহ মাস্টার, মোঃ মহিম মাল প্রমুখ।
এসময় বক্তারা অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘‘আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। ঈদ আমাদের জন্য একটি আনন্দের দিন, তবে এই আনন্দের অংশীদার হতে হবে আমাদের সমাজের দরিদ্র মানুষদেরও।’’
তাঁরা আরও বলেন, ‘‘আমরা প্রতি বছর ঈদে এ ধরনের কার্যক্রম পরিচালনা করি, যাতে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফুটে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সব সময়ই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।’’
ঈদ সামগ্রী বিতরণ শেষে, স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ পায়। উপস্থিত পরিবারের সদস্যরা তাদের অভাব অনটন কাটানোর জন্য এই সাহায্যকে অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেন এবং সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পশ্চিম চরনোয়াবাদ মানব কল্যাণ সংগঠন ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংগঠনের দায়িত্বশীলরা এবং সমাজের অন্যান্য সংগঠনগুলোকেও তাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তাঁরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।