সর্বশেষঃ

ভোলায় রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ভোলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে ভোলা শহরতলির নবীপুর রশিদিয়া কওমী মাদ্রাসায় এ ইফতার ও দোয়া মাহফিল হয়। মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল মান্নানের দোয়া পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ, শিক্ষক গোলাম রহমান, ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীগণ।

অনুষ্ঠানে মরহুম আব্দুর রশিদ (সিএসপি), তাইবুন নাহার রশীদসহ সকল মরহুমদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।