ভোলায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান উপলক্ষে ভোলায় জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় শহরের ভোলা হাসপাতল রোডে অবস্থিত জিজিইউএস ল্যান্ডিং স্টেশন ও রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার অনুষ্ঠানে ভোলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আব্দুস সহিদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মনছুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহ-সভাপতি হাসান সরদার জুয়েল, সিনিয়র সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু, দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, ভোলা জেলা যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, ভোলা নিউজ এর সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম, আলীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির কামাল, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ভোলা জেলা শাখার সভাপতি মেজবাহ উদ্দিন, ৭১ টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, মোহনা টিভি প্রতিনিধি জসিম রানা, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, রাজধানী টিভির জেলা প্রতিনিধি জে আই সবুজ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শরীফ হোসাইন, দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি আনোয়ার পারভেজ, জাতীয় সাংবাদিক সংস্থা সহ-সভাপতি ইলিয়াছ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, এখন টিভির জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান, ভোরের দর্পণ প্রতিনিধি ইমরান হোসাইন, আজকের দর্পণ প্রতিনিধি আশরাফুল আলম সজিব, শাহাবাজপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এরশাদুল ইসলাম আজাদ, সাংবাদিক আনোয়ার সুজন, আশিকুর রহমান শান্ত, রিয়াজ হোসেন শান্তসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগণ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ইব্রাহীম।
