সর্বশেষঃ

জনম জনম

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

জনম জনম আমি আর জনমে
তোমার কাছে থাকতে চাই
তোমার বুকে মাথা রেখে
যদি একটু ঘুমুতে পাই।

নিজকে বড় ভাগ্যবান
বড় ধন্য মনে করব
সেদিন খুঁজে পাব জীবনের সার্থকর্তা
ভুলে যাব দুঃখ-কষ্ট, ভুলে যাব
সব বেদনা ব্যাথা।

এত মহামহিমায় এত রূপের পশরা খুলে
মানুষের মনকে তুমি ভুলিয়ে দাও
দুরের পাহাড় হেসে, কাছের নদী বলে
জনম জনম তুমি আমার কাছে থেকে যাও।

তুমি এত সুন্দর, এত মধুময়, মধুছন্দা
এত মোহময় করুণার আবেগ ঝরা
যে বিশ্ব পিতা তোমাকে সৃষ্টি করেছে
তুমি তার নিজের হাতের গড়া।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।