সর্বশেষঃ

ভোলা জার্নালিস্ট ফোরামের ইফতার ও ফিলিস্তিনিদের জন্য দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) ভোলা প্রেসক্লাব মিলনায়তনে ভোলা জার্নালিস্ট ফোরামের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন ও হারুনুর রশীদ শিমুলের সঞ্চালনায় এবং সভাপতি শাহীন কাদের এর সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন অদুদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল ইসলাম অনু, দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক ভোলার বাণীর সম্পাদক ও জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা মাকসুদুর রহমান, দৈনিক কালবেলার প্রতিনিধি ওমর ফারুক, বাসস প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, উপজেলা জামাতের আমীর মাওলানা কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রনি, আমার দেশ প্রতিনিধি ইউনুস শরীফ, নিউ ন্যাশন প্রতিনিধি আবদুস শহীদ তালুকদার, মানব জমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, যুগান্তর ও জিটিভির ভোলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন, ডিবিসি প্রতিনিধি এইচ এম জাকির, দেশটিভির প্রতিনিধি ছোটন সাহা, ক্যাব সভাপতি সোলাইমান হোসেন, চ্যানেল-২৪ এর প্রতিনিধি আদিল হোসেন তপু, মানবতার দুয়ারের সত্ত্বাধিকারী মনিরুল ইসলাম, মোহনা টিভি প্রতিনিধি জসিম রানা, রাজধানী টিভির প্রতিনিধি জে আই সবুজ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শরীফ হোসাইন, কালের কন্ঠের প্রতিনিধি ইকরামুল আলম, যমুনা টিভির প্রতিনিধি জুয়েল সাহা, এখন টিভির ইমতিয়াজুর রহমান, গ্লোবাল টিভির অনিক আহমেদ, সাংবাদিক আনোয়ার সুজন, চ্যানেল-এস এর মুনসুর, সাংবাদিক ইয়াছিনুল ইমন, আকতারুল ইসলাম আকাশ, মোঃ সবুজ, কাচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাকিব মিয়া, অমৃতালোক প্রতিনিধি আরিয়ান আরিফ, জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি কাজী মহিবুল্লাহ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু ইসলাম, আশরাফুল আলম সজীব, আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক হাসনাইন আহমেদ, সদস্য রিয়াজ উদ্দিন শান্ত, ইকবাল রাজু, শফিকুল ইসলাম, মোঃ আরিফ, রাফসান জানি, বিপ্লব রায়, বনি আমিন, টিপু সুলতান প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতা আবু জাহান কবির, মাষ্টার বেলায়েত হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মীর তানু প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।