ভোলায় বিবা’র মানবতার দুয়ারে ২৫০ অসহায়দের মাঝে চাল বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ “আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান” এ স্লোগানকে সামনে রেখে ভোলায় ২৫০ জন অসহায় নারী পুরুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ২৭ মার্চ (শুক্রবার) সকালে দি বেস্ট ইনিসেয়েটিভ অব ভোলা এসোসিয়েশন (বিবা)’র মানবতার দুয়ারের আয়োজনে শহরের যুগিরঘোল ভোকেশনাল রোডে বিবা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।
এডভোকেট মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, পিআইও, ভোলা সদর। মোঃ ফয়ছাল ক্রীড়া সংগঠক, হালিমা খাতুন মহিলা কলেজের প্রভাষক মোঃ ইয়াকুব শাহ জুয়েল, ভোলা স্কয়ার হাসপাতালের চেয়ারম্যান ও চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মনছুর আলম, এনটিভির ডিজিটাল ভোল জেলা প্রতিনিধি রিয়াজ হোসেন, আনোয়ার হোসেন প্রমূখ।
ভোলার পীর সূফী সাহেব হুজুরের নাতী ও বিবার নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় দীর্ঘ প্রায় ৬ বছর এই মানবতার দুয়ার নামক মানবিক সংঘঠনটি পরিচালনা করে আসছেন। এখানে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মহিলা হুজুর দিয়ে অসহায় মহিলাদেরকে পবিত্র কুরআন ক্লাস নেয়া হয়। ক্লাস শেষে তাদের হাতে চাল ডাল মুরগী সবজি কাপড় চোপড় দেয়া হয়। এখানে নিযমিতভাবে ভোলার মানুষ নিজেদের প্রযোজনের অতিরিক্ত কাপড় চোপর এখানে রেখে যান। অসহাযরা তাদের চাহিদা অনুযায়ী নিযে যয়। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।
