ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান ফেরত ও ন্যায়বিচার চাইলেন প্রবাসী
উজান

ড. তাইবুন নাহর রশীদ (কবিরত্ন),
উজান বেয়ে যাওরে নদী
উজান বেয়ে যাও,
পথ চলতে বন্ধু তুমি
আমার নিয়ে নাও।
আমি তোমার পথ চেয়ে
আছি নিশিদিন,
তোমার জন্য কেঁদে কেঁদে
চোখ হয়েছে ক্ষীণ।
দীঘল বরষ, দীঘল দিবস
দীঘল রজনী জাগি,
কত কবিতা লিখেছি বন্ধু
আমি তোমার লাগি।
আমার জীবনের কত প্রেম
কত কথা, কত ব্যাথা,
কথার মালা, ব্যথার মালা
সেখানে আছে গাঁথা।
