ভোলায় খেলাফত মজলিসের থানা আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় উপজেলা খেলাফত মজলিসের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে জেলা পরিষদের হলরুমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে মাওলানা আলী আকবরকে আহ্বায়ক এবং মাওলানা সাইফুল্লাহ জুনায়েদকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-আহ্বায়ক মাওলানা আনোয়ার শেখ, সহ-সদস্য সচিব মাওলানা মোঃ মোশারেফ ও সদস্য মাওলানা ফয়জুল্লাহ।
