সর্বশেষঃ

অলৌকিক শক্তি

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

হে বিশ্বের কিব এক অলৌকিক শক্তি
তোমার কুঠী বাড়ীতে লুমিয়ে আছে
তোমার অবিনম্বর আত্মা আমাকে বার বার
ডাকছে তার কাছে।

বলছিল দাঁড়াও বন্ধু
কিছুক্ষণ দাঁড়িয়ে যাও, কিছুক্ষণ বস
যে কয়দিন এখানে আছ
আমার কাছে একবার আস।

আমি যেন থমুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে
তোমার কথা বার বার শুনেছি
তোমার কাছ থেকে মন আসতে চায়নি
তোমার কথা মনে রেখেছি।

তোমার স্মৃতি অমর অজয় অব্যয় হয়ে
কুঠী বাড়ী বহন করে আছে
তোমার অবিনশ্বর আত্মা
আমাকে বার বার ডাকছে তার কাছে।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।