সর্বশেষঃ

কবিগুরু

শাহজাদপুর কুঠীবাড়ী,
ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

কবিগুরু-এই সেই বকুল তলা
বকুল বাসরে বসে লিখতে তুমি কবিতা
কাব্য গল্প উপন্যাস নাটক
পৃথিবীর মানুষেল দুঃখ-সুখ ব্যাথা।

তোমার গন্ধ, তোমার স্পর্শ তোমার ছোঁয়া
তোমার কল কাকলী মুখরিত নাম
তোমার ছবি, তোমার লেখা
তোমার গান গাওয়া হারমোনিয়াম।

তোমার খাওয়ার ডিস কাপ, চলার পাল্কী
তেমনি সাজান আছে ঘরে
তোমার লেখার দোয়াত কলম
গায়ের খড়ম আছে পড়ে।

তোমার অভাবে শূণ্য বাড়ীটা যেন
আর্তনাদ করে ওঠে
তোমার সোফা সেট, গদি গালিচা
কেঁদে কেঁদে মাথা কুটে।

সবই আছে কুঠী বাড়ীতে কবি গুরু
শুধু তুমি নাই, তুমি নাই
মন শুধু খুঁজে বেড়ায়—
কোথায় কোথায় তোমায় পাই।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।