সর্বশেষঃ

নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণের প্রতিবাদে দৌলতখানে ছাত্রদলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ভোলার দৌলতখানে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজে শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক সঞ্জীব মৃধা, সদস্য সচিব সোহান হাওলাদার, দৌলতখান পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রায়হান, দৌলতখান উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিব পন্ডিত, যুগ্ম- আহবায়ক হারুন, হাবিবুল বাশার, খন্দকার শিহাব, কলেজ ছাত্রদলের আহবায়ক মেসবাহ, কলেজ ছাত্রদল নেতা মোঃ শুভ, মোঃ সুজন, মোঃ মহিনসহ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।