সর্বশেষঃ

ব্যারিস্টার আখতার ও স্বেচ্ছাসেবক দলের নেতা মোখতারের বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মোনাজাত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক, ও ব্যারিস্টার কাজী আখতার হোসাইন এডভোকেট ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইনের বাবা মরহুম কাজী আব্দুস সালাম ও মা মরহুমা মোসাম্মৎ ফাতেমা বেগমের রুহের মাগফেরাত কামনায় ইফতার দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসর বাদ তাদের নিজ বাসভবনে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা দায়রা জজ আদালতের এডিশনাল জিপি ফয়সেল আহমেদ রাসেল, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বশির হাওলাদার, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আবরাহক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াকুব শাহ জুয়েল, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন, সদর উপজেলার যুবদল নেতা বিল্লাল হোসেন, ভোলা সদর উপজেলা ছাত্রদলের আবরাহক আব্দুল আল রাসেল বলা, পৌর ছাত্রদলের আয়বায়ক জাকারিয়া মঞ্জু, ভোলা জেলা ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রুবেল প্রমুখ। ব্যারিস্টার আখতার ও স্বেচ্ছাসেবক দল নেতা মোখতারের বাবা-মায়ের রুগের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা খালেকুজ্জামান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।