হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল
হে দিন দুনিয়ার মালিক

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
হে-দিন দুনিয়ার মালিক
তোমাকে কখন দেখিনি চোখে
পাইনি কভু কাছে
তবু নিশিদিন তোমার নাম
আমার বুকের মাঝে আছে।
জানি তুমি আছ, নিরাকার হয়ে
বিশ্ব ভুবন মাঝে
সুখে দুঃখে চলিতে পথ
আমার সকল কাজে।
আমারে তুমি রাখ, মার
হাঁসাও, কাঁদাও কভু
তবু নিশিদিন তোমার দুয়ারে
দাঁড়িয়ে আছি তবু।
জানিনা তুমি কোথায় প্রভু
কোন স্বর্গ পুর
মোর জীবনের রোজ কেয়ামত
ভাবিতেছি কতদূর।
