সর্বশেষঃ

প্রবাসীর দেওয়া রমজানের বাজার ও নগদ অর্থ পেয়ে কাঁদলেন ৩ সন্তানের জননী

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান উপলক্ষে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের একটি অসহায় পরিবারের বাসায় রমজানের বাজার ও নগদ অর্থ পাঠিয়েছে সৌদি আরব প্রবাসী আলহাজ্ব মোঃ আবুল কাশেম। ফেসবুকের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক ওই অসহায় ব্যক্তির খবর শুনে সাংবাদিক ইয়ামিন হোসেন, অনিক আহমেদ ও ইকবাল হোসেন রাজুর মাধ্যমে বৃহস্পতিবার (৬ই মার্চ) বিকালে এ বাজার সামগ্রী ও নগদ অর্থ পাঠিয়েছেন আবুল কাশেম।
রমজানের বাজার পেয়ে আবেগাপ্লুত হয়ে যান ওই বৃদ্ধা। তিনি বলেন, আমার তিন ছেলে। তারা আমাদের কোন খোঁজ খবর রাখে না। আপনাদের মাধ্যমে যিনি আমার জন্য এ খাবার ও টাকা পাঠিয়েছে তাকে মনভরে দোয়া করি। উল্লেখ্য, প্রবাসী আবুল কাশেম ভোলা সদর উপজেলা উত্তর দিঘলদী ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী। তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও গরীব অসহায় মানুষদের নিজের আয়ের একটি অংশ প্রতিনিয়ত দান করে যাচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।