ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান ফেরত ও ন্যায়বিচার চাইলেন প্রবাসী
নিঝুম

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
এত নিস্তব্ধ নিঝুম কেন ?
হে সমুদ্র, কথা কও, কথা কও
নিরব নির্বাক হয়ে কেন ?
হে সমুদ্র, কথা কও, কথা কও
এতদিন পরে এসেছি বলে
অভিমান করেছ বুঝি ?
বিশ্বাস হয় না তোমার
দেখছ আমায় খুঁজি ?
দেখছ আমায় তুমি
তন্ন তন্ন করে
সত্যি কি এসেছি আমি
এতটি বছর পরে ?
বিশ্বাস হয় না তোমার
আমায় কাছে পেয়ে
বোবার মতন তুমি
দেখছ আমায় চেয়ে।
আমি কত কথা বলেছিলাম
তোমার চোখেল পরে চোখ রেখে
আমি নিজকে হারিয়ে ফেললাম
তোমার অনন্ত যৌবন দেখে।
