মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী! চেয়েছেন সকলের সহায়তা
গৌরব ঠাকুর

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন)
বাংলার গৌরব ঠাকুর
বিশ্বের মহান কবি
জন্মিলে এমন দিনে
আধার ভারতে রবি।
কাব্যে, ছন্দে, গল্পে, গানে
নাচালে ভুবন খানি
দেশ বিদেশে তোমার
বহিল যশের বাণী।
গৌরবের অধিকারী
বাঙ্গালী সকল মোরা
আমরা গর্ব করি
নাইকো তোমার জোড়া।
একদিনে এইক্ষণে এই
শুভ লগনে
উদিলে আকাশে রবি
ঐ পূর্ব গগনে।
ছড়ালে আলোক তুমি
আধাঁর ভারত বর্ষে
নাচিয়া উঠিল দেশ
আনন্দে বিপুল হর্ষে।
কিন্তু তুমি নাই আজ
তাইত আকুল করে
তোমার বিরহে রবি
নয়নের লোর ঝরে।
ঝরে শুধু দীর্ঘশ্বাস
ভেসে যায় রাশি রাশি
স্বরগের কোন ছেঁয়ে
বলে মোরা ভালবাসি।
