সাংবাদিক রিয়াজ সুমন ও মহিউদ্দিনের বাবার রুহের মাগফিরাত কামানায় দোয়া মাহফিল

বনি আমিন, ইলিশা ॥ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা জংশন বাজারের পল্লী চিকিৎসক আমির হোসেন গত রবিবার রাত ১টার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। সোমবার দুপুর ২টার দিকে সিকদার বাড়ি জামে মসজিদ ময়দানে জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবর স্থানে দাফন করা হয়।
পল্লী চিকিৎসক আমির হোসেনের রুহের মাগফিরাতের কামনায় ইলিশা জংশন রিলেশন সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার মাগরিব নামাজ শেষে সংগঠনের নিজ অফিসে এ দোয়ার ব্যবস্থা করেন। এসময়ে উপস্থিত ছিলেন জংশন বাজারে বিশিষ্ট ব্যবসায়ী লিটন মিঝি, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুমান স্যার ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক ইসমাইল হোসেন, মৌলভীর হাট ফজিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ এবং মরহুম আমির হোসেনের ২ ছেলে, সাংবাদিক রিয়াজ সুমন এবং সাংবাদিক মহিউদ্দিন। দোয়া মুনাজাত পরিচালনা করেন জংশন বাজারে মসজিদের খতিব মাওলানা কালাম।
