সর্বশেষঃ

বিশ্ব জোড়া দুটি চোখ

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

বিশ্ব জোড়া দুটি চোখ
কথা কয় অন্তহীন ভাষায়
কাব্যময়, চন্দময়, স্বপ্নময়, মোহময়
বিশ্বের বিস্ময় নিয়ে চায়
কথা কয় অন্তহীন ভাষায়।

মায়ামত চোখ দুটি
দীঘির পানির মত ছল ছল করে
কি যেন বলতে চায়
কাতর মিনতি করে।

দেখিলে আবার দেখি
মনে হয় কাছে ডাকি
এমন ডাগর ডাগর দুটি
করুণ আঁখি।

বিশ্বজোড়া দুটি চোখ
কথা কয় অন্তহীন ভাষায়
কাব্যশয়, ছন্দময়, মোহময়, স্বপ্নময়
বিশ্বের বিস্ময় নিয়ে চায়
কথা কয় অন্তহীন ভাষায়।

দেখিলে আবার দেখি
মনে হয় কাছে পাই
কাছেতে পাইলে তবু
মনে হয় কাছে নাই।

বিশ্ব জোড়া দুটি চোখ
কথা কয় অন্তহীন ভাষায়
কাব্যশয়, ছন্দময়, মোহময়, স্বপ্নময়
বিশ্বের বিস্ময় নিয়ে চায়।

আরও পড়ুন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।