ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান ফেরত ও ন্যায়বিচার চাইলেন প্রবাসী
বন্ধু আসিও আবার হেথা

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
তখন আকাশে চাঁদ
এক কোনে উঠেছিল
শিউলির মৃদু গন্ধ
ভেসে ভেসে এসেছিল।
হাস্না হেনার সুবাস
কামিনি ফুলের গন্ধ
মনে হল কত কথা, কত স্মৃতি
কত ছন্দ।
চলিতে চলিতে পথে
তুমি ছিলে মোর সাথে
সেই দিন, সেই ক্ষণে
সেই মধুর রাতে।
আমায় বললে তুমি
আমার জন্য যেন
একটি কবিতা বন্ধু
আজকে লিখোনা কেন ?
যদি বললে বন্ধু
কেন তুমি এত দেরী করলে
দশটি বছর আগে
আমার চোখের সামনে পড়লে।
লিখিতাম কত কথা, কত ব্যাথা
যৌবনের ভারে ভারে
ভাসায়ে দিতেম তরী
সাগরের জলে তারে।
কোথাছিলে এতদিন ?
পথের মাঝে কভু
চলিতে চলিতে পথে
দেখা হয়েছে তবু।
এইটুকু পরিচয়
একটি মাসের দেখা
আজ তুমি চলে যাচ্ছ ?
যাও বন্ধু যাও একা।
যদি মনে পড়ে কভু
মোর স্মৃতি, মোর কথা
আপনার ভেবে তুমি
আসিও আবার হেথা।
