ইলিশায় আবুজর গিফারী মাদরাসার উদ্যোগে শহীদ দিবস পালিত

বনি আমিন, ইলিশা :
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের হযরত আবুজর গিফারী (রাঃ) ক্যাডেট মাদরাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
মাদরাসা প্রাঙ্গণে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নিরবে দাঁড়িয়ে থাকা, অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ মাইকে বাজানো শেষে ইলিশা জংশন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
এসময় উপস্থিত ছিলেন মাওঃ আবদুল বারী, অধ্যক্ষ হযরত আবুজর গিফারী (রাঃ) ক্যাডেট মাদরাসা, মোঃ মোর্শেদ আলম নোমান, প্রধান শিক্ষক গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়, মোঃ কামাল হোসেন, আবুজর গিফারী (রাঃ) মাদরাসার পরিচালনা কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক, ইলিশা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, এবি এম মোস্তফা কামাল, উপসহকারী কৃষি অফিসার ভোলা, আবুল হাসান, সহকারী অধ্যাপক মৌলভীর হাট হোসানীয়া ফাযিল মাদ্রাসা, সাংবাদিক মোঃ মহিউদ্দিন, এশিয়ান টেলিভিশন ভোলা জেলা প্রতিনিধি, সাংবাদিক মনির প্রমূখ।
