সর্বশেষঃ

বাঁধা দেওয়ায় বৃদ্ধকে মারধর

ভোলায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের ঘর নিজেরাই ভাঙচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষকে মামলায় ফাঁসাতে নিজের বসতঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে লিটন ও নাছিমা দম্পতির বিরুদ্ধে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনের বাড়ির সামনে চানমিয়া মিস্ত্রির বাড়ীতে এই ঘটনা ঘটে। এ ঘটনা সেলিম (৬৩) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন।
স্থানীরা জানান, সেলিম গংদের সাথে লিটন গংদের দীর্ঘদিন ধরেই জমি জমা সংক্রান্ত বিরোধের চলছে আসছে। উভয় পক্ষ থানায় অভিযোগ দিলে লও কোন সুরাহ না হওয়ায় উভয় কোর্টে মামলা দায়ের করা হয়। সেলিমের মেঝ ছেলের বউ আরজু বেগম বলেন, লিটন ও সেলিম সম্পর্কে মামা ভাগ্নে। লিটনের মৌখিক ক্রয় দুই শতাংশ আর ওয়ারিশ সূত্রে তার মায়ের পাওয়া ১.৮৫ শতাংশ লিটন বসবাস করছে। লিটন জোরপূর্বক আরো জমি দখল নিতে ইদানিং মরিয়া হয়ে উঠে আমরা সব ওয়ারিশ বাঁধা দিলে লিটন ও তার বউ ছেলে ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা চালায়। আমরা থানায় অভিযোগ দেওয়ার পর তারাও থানায় অভিযোগ দেয় একাধিকবার থানা ও স্হায়ী ভাবে বসলে বার বার লিটন শালিশ অমান্য করে বাধ্য হয়ে আমরা আজ কোর্টে মামলা দায়ের করি। তারাও আমাদের নামে কোর্টে মামলা দায়ের করে। মিথ্যা মামলার সততা প্রমানে নাটকীয় ভাবে আজ তিনটার দিকে নিজেদের ঘর নিজেরা ভাঙচুর করার সময় আমি দেখতে পাই, ঘরে শুয়ে থাকা আমার শশুর পাশের ঘরের ও চাচি শাশুড়ী কে জানাই আমার শশুর ও চাচি শাশুড়ী গিয়ে ঘর ভাঙচুরে বাঁধা দেওয়ার চেষ্টা করলে আমার শশুরকে হত্যার উদ্দেশ্য মাথায় আঘাত করে লিটন। এখন তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আশংকাজনক অবস্থায় রয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত নাসিমা আক্তার সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে ভোলা সদর থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, জমি জমা কে কেন্দ্র করে এই পক্ষ বেশ কিছুদিন ধরে বিরোধ সৃষ্টি হয়েছে। আমরা অভিযোগ পেয়েছি, প্রয়োজনী আইনানুগ ব্যবস্থা নিবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।