সর্বশেষঃ

পেশাদার চোর মিরাজ চুরি করা অবস্থায় আটক

বনি আমিন ৷৷ একাধিক কামড় দিয়ে ছুটতে পারে নি চোর মিরাজ, চুরি করা অবস্থায় আটক করে তাকে।শনিবার দিবাগত রাতে পিরের দোকানে কাছে মসজিদ সংলগ্নে জালাল বাগা বাড়িতে চুরি করা অবস্থায় জালালের ছেলে আলামিন বাগা আনুমানিক রাত (৪)টার দিকে চোর মিরাজ কে আটক করে।

ঘটনা স্থান থেকে জানা যায়, চোর মিরাজ জালাল বাগার বাড়ির পাশে দুই বাড়ি একই রাতে চুরি করে, বাগা বাড়িতে প্রবেশ করে চুরি করার জন্য। চুরি করা অবস্থায় চোর মিরাজ কে বাগা বাড়ির আলামিন বাগা তাকে ধরে ফেলে। মিরাজের কাছ থেকে পাশের বাড়ির দুটি মোবাইল ফোন পাওয়া যায়। আলামিন বাগার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে মিরাজের হাত পা বেধে ফেলে। এদিকে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনা স্থান গিয়ে মিরাজ কে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।