ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান ফেরত ও ন্যায়বিচার চাইলেন প্রবাসী
সাগরে ঘুমায়ে আছ

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
কত বর্ণে বর্ণে
ছন্দে ছন্দে তুমি নাচ,
রং-মহলের ফুলঝুড়ি খুলে
সাগরে ঘুমায়ে আছ।
রূপ মহলের রূপ মাধুরি
মুচকি মুচকি হাস,
ফুলে ফুলে তরঙ্গ তুলে
আমার কাছে আস।
আছড়ে পড় পায়ের কাছে
যেন বল থাক থাক,
আরও কিছুদিন থেকে যাও বন্ধু
আমার অনুরোধ রাখ।
অনাদি যুগের, অনাদি বেদনা
অনাদি অনন্ত কালের
প্রেমের কবিতা লিখেছে কবি
লক্ষ লক্ষ সালের।
তোমারে হেরিয়া গীতিও কবিতা
ছন্দ বদ্ধ গান,
তোমারে হেরিয়া কবি তাহার
পেয়েছে নবীন প্রাণ।
তোমারে হেরিয়া আমিও বন্ধু
জাগিয়া উঠেছি আজ,
আজ মনে হয় বিশ্ব ভুবনে
নাই আর কোন কাজ।
