জাবির হাসনাইন সভাপতি, নাসরিন আক্তার সহ-সভাপতি
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ বছরের জন্য সভাপতি মনোনিত হয়েছেন জাবির হাসনাইন ডিকেন। সহ-সভপতি মনোনিত হয়েছেনে নাছরিন আকতার। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্থার হলরুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মোঃ মুজিবুর রহমান। সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য জাবির হাসনাইন ডিকেনকে সভাপতি নাছরিন আকতারকে সহ-সভাপতি ও মোঃ কামাল উদ্দিনকে অর্থ সম্পাদক করে ৭ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়।
