সর্বশেষঃ

ভোলায় শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আব্দুর রহমান হেলাল : বাংলাদেশ শিক্ষক ফেডারেশন ভোলা জেলার উদ্যোগে আয়োজিত শিক্ষক সম্মেলন ২০২৫ প্রধান বক্তার বক্তৃতায় বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এ কথা বলেন । তিনি আরো বলেন মানব রচিত শিক্ষা ব্যবস্থায় জাতির চরিত্র পরিবর্তন হওয়া সম্ভব নয়, তাই শিক্ষকগণকে আল্লাহ প্রদত্ত শিক্ষা ব্যবস্থায় জাতিকে সুশিক্ষিত করতে ভূমিকা রাখতে হবে।শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় শিল্পকলা অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভোলা জেলার উদ্যোগে শিক্ষক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভোলা জেলা সেক্রেটারি, সহকারী অধ্যাপক মোঃ আমির হোসাইনের সঞ্চালনায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভোলা জেলা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে পবিত্র কুরআনুল কারীম থেকে অর্থসহ তেলাওয়াত করেন হুসাইনিয়া প্রিপারেটরী মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা ফজলুর রহমান ফারুক ,পবিত্র কুরআনের সূরা জুমা থেকে দারুস কোরআন পেশ করেন বোরহান উদ্দিন আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় উপদেষ্টা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, মুহাম্মদ আব্দুল হালিম, অবসরপ্রাপ্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও গবেষণা বিভাগীয় দায়িত্বশীল ঢাকা মহানগরী দক্ষিণ, মোহাম্মদ জাকির হোসাইন, প্রধান উপদেষ্টা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভোলা জেলা, আলহাজ মোঃ মোবাশ্বিরুল হক নাঈম কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জমিয়তুল মোদাররেসিন বাংলাদেশ ও উপদাক্ষ ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা, মাওলানা হাবিবুর রহমান সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরিশাল বিভাগ, মাওলানা মোঃ হারুনুর রশিদ উপদেষ্টা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভোলা জেলা।
শিক্ষক সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা মোঃ আব্বাস উদ্দিন প্রিন্সিপাল হোসাইনিয়া প্রিপারেটরি মাদ্রাসা, মাওলানা জামাল উদ্দিন জেলা প্রতিনিধি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা , মাওলানা আব্দুল খালেক সুপার রারিরহাট দাখিল মাদ্রাসা , মোঃ মাকসুদুর রহমান সাবেক অধ্যক্ষ নাজির রহমান ডিগ্রি কলেজ প্রমুখ।
শিক্ষক সম্মেলনে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক- উচ্চমাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, ইফতেদায়ী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।