ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান ফেরত ও ন্যায়বিচার চাইলেন প্রবাসী
শ্রদ্ধেয় নাসির উদ্দিন সাহেবের সম্বর্ধনা সভায় শ্রদ্ধাঞ্জলী

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
তোমাকে কি দিয়ে সন্বর্ধনা জানাব
সে ভাষাও আমি খুঁজে পাই না,
পৃথিবীর এত ধন রতœ, সে-ও তুচ্ছ
তার কাছেও আমি যেতে চাইনা।
শুধু নিয়ে এসেছি আমি
স্বল্পশীতের ছন্দ,
ঝরা বকুলের পাতার কুঞ্জে
ঝরা শেফালির গন্ধ।
কাঠাল চাঁপার গন্ধ ছড়ায়ে
বনমল্লারের কুসুম জড়ায়ে,
তোমারে অঞ্জলি দিতে এসেছি আমি
পুষ্পাঞ্জলি নিয়ে।
আমার জন্মের অনেক অনেক আগোতো
আমি তোমার কথা শুনেছি,
আমার পূর্ব পুরুষের রক্তের ধ্বনিতে ধ্বনিতে
আমি তোমার স্বপ্ন দেখেছি।
বিশ্বের বুকে বড় হয়ে যখন
একটু বড় হয়েছি,
তোমারে সওগাত পড়ে পড়ে
কবিতা লিখতে শিখেছি।
নারী জাগরণের অগ্রপথিক
হে নিবেদিত প্রাণ;
তুমি এসেছ সওগাত নিয়ে
সারা বিশ্বে, মুসলিম জাহান।
