সর্বশেষঃ

ভোলা সরকারি কলেজের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভোলা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আরিয়ান আরমান এর স্বাক্ষরে ভোলা সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ২৫ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এ কমিটি আগামী দিনে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে এবং ছাত্রদের বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ভোলা সরকারি কলেজ শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম সরোয়ার। তার সাথে যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন মেহেদী হাসান, রিয়াজ উদ্দিন, তুহিন, কাউছার এবং আতিফ ইসলাম সাকিল। সদস্য সচিব হিসেবে ইমন হোসেন তামিম এবং যুগ্ম সদস্য সচিব আফছার উদ্দিন বাবর, মাহমুদুল হাসান, মোসাম্মদ সুমাইয়া, প্রান্ত দাস এবং মোঃ ইমন। নতুন কমিটি সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও আগামী দিনে ছাত্রদের স্বার্থরক্ষায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সকল সদস্যরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।