সর্বশেষঃ

ভোলায় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ সদস্যদের ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় কমিউনিটি ক্লিনিকের (সিসি) কমিউনিটি গ্রুপ (সিজি) সদস্যদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে জিজেইউএস-এর হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কর্মসূচি বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে পিপিইপিপি-ইইউ প্রকল্পের ওপর একটি উপস্থাপনা ও শুভেচ্ছা বক্তব্য দেন জিজেইউএস-এর কারিগরি কর্মকর্তা ও পুষ্টিবিদ মিঠুন ম-ল। প্রকল্পের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন উপপরিচালক ও প্রকল্প সমন্বয়কারী আবু বকর তানভীর। সিজি সদস্যদের জন্য বিদ্যমান স্বাস্থ্যসেবা সম্পর্কে অবহিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আহমেদ। তিনি কমিউনিটি ক্লিনিকের সেবাকে আরও কার‌্যকর করার লক্ষ্যে সিজি সদস্যদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে পাঁচটি কমিউনিটি ক্লিনিকের ২৫ জন সিজি সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কারিগরি কর্মকর্তা (কমিউনিটি মবিলাইজেশন) মুহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি ওরিয়েন্টেশন কর্মসূচির মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের সেবা আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।