ভোলায় খেলাফত যুব উত্তর শাখা পুনর্গঠন

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় খেলাফত যুব উত্তর শাখা পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) শহরের ইরানী মার্কেটের বিএফজি হোটেলে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর শাখার এ পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হয়। বিগত মজলিসে আমেলা সদস্যদের মূল্যায়নের ভিত্তিতে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি পরিষদের সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ।
হেদায়েতী বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাবেক কেন্দ্রীয় অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা উত্তর এর আহবায়ক মাওলানা মাকসুদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় খাসের সদস্য ও ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা সাখাওয়াতুল্লাহ আমীন, সহ-সভাপতি মুফতি তরিকুল ইসলাম, সংগঠন বিভাগের সম্পাদক হাফেজ বেলাল হুসাইন জামিলি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, বায়তুল মাল সম্পাদক মাওলানা ইউনুস, প্রকাশনা সম্পাদক মুফতি নাঈম হাসান, অফিস সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মাদ শরীফ মাহমুদ, মাও. রায়হান মাহমুদ, মাও. নেসারুদ্দীন, মাও. আব্দুশ শাকুর, মাও. রিয়াজ মাহমুদ প্রমুখ।
