ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান ফেরত ও ন্যায়বিচার চাইলেন প্রবাসী
বাংলা ভাষা (১৯৫২)

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),
রাষ্ট্রভাষা বাংলা হবে
বাংলা দেশের দাবীরে
শান্তি সুধা স্নিগ্ধ বারি
মায়ের মত পাবিরে
রাষ্ট্রভাষা বাংলা হবে
বাংলা দেশের দাবীরে।
লড়তে হবে লড়বি
ভয়কি স্বাধীন দেশে
নওযোয়ানের নর তোরা
দিগ্ধিজয়ী বেশে।
এগিয়ে চল এগিয়ে
শাসন তন্ত্রের কাছে
বাংলা ছাড়া বাঙ্গালীর
আরকি তাদের আছে।
বৃটিশ জনের মধ্যে
ইংরেজী হল ভাষা
একশ জনের মধ্যে
নব্বই হইল চাষা।
দুইশ বছর পরে
ভারত স্বাধীন হল
জীবন মরণ ব্রতে
রইবে কতই বল।
ভাবলাম বুঝি এই
ফুটবে বুকের ভাষা
চলব স্বাধীন ভাবে
পুরবে মনের আশা।
বাংলার দাবী দাওয়া
মানতে সকল বাধ্য
রাষ্টভাষা বাংলা হবে
ফেলবে কাহার সাধ্য।
সকল দেশের লোক
শুনবে যখন তারা
বাঙ্গালীর শৌর্য্য বীর্য্যে
হইবে আপন হারা।
বাংলা ভাষা আমাদের
মায়ের মতই মায়া
স্নেহশীলা গরিয়সী
চলার পথের ছায়া।
রাষ্টভাষা বাংলা হবে
বাংলাদেশের দাবীরে
শান্তি সুধা স্নিগ্ধ বারি
মায়ের মত পাবিরে
রাষ্ট্রভাষা বাংলা হবে
বাংলা দেশের দাবীরে।
