৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ইয়ামিন হোসেন৷৷ ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ হেফাজস আলী আরমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে৷

৩০শে জানুয়ারী রাতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক তাজীব ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ইলিশাঘাট এলাকা থেকে আটক করেন পুলিশ।

আটকৃত আরমান দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ৮নং ওয়ার্ডের উজ্জ্বল সরদার ও মোসাঃ মায়া দম্পতির ছেলে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজীব ইসলাম বলেন, মাদক বিরোধী ও সকল অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।