সর্বশেষঃ

মালয়েশিয়া গিয়ে (কুয়ালালামপুর)

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন), 

আকাশ থেকে তোমাকে দেখে
মুগ্ধ চোখে চেয়ে থেকেছি
বিমান থেকে নীচে নেমে
বিস্ম নিয়ে থেকেছি।

এত সুন্দর বন বনান্তর
বন মল্লারের মালা
নিপুণ হাতে রোপন করেছে
সুন্দর গাছ পালা।

মন চলে যায় দূর দূরান্তরে
পাহাড়ের সীমানা ছাড়িয়ে
এত সুন্দরের মাঝে আমি
বার বার যাই হারিয়ে।

আমিত জানিনা এত সুন্দর দেশ আছে
প্রকৃতির লীলা খেলা
অসীমের মাঝে নিঃসীম হয়ে
সমুদ্রে ডুবে যায় বেলা।

আমি চেয়ে থাকি বিষ্ময়াভিভূত হয়ে
অগাধ সমুদ্রের গান
সমুদ্রে আমারে, প্রিয়া প্রিয়া বলে
সমুদ্রের কাছে টানে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।