সর্বশেষঃ

রুমেন পালোয়ান দেশে ফেরায় উচ্ছ্বসিত আলীনগরের এলাকাবাসী

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের গর্বিত সন্তান রুমেন পালোয়ান দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে দেশে ফিরেছেন। প্রবাসে থাকাকালীন তিনি নিজ এলাকার মানুষের সমস্যাগুলো সমাধানের চেষ্টা চালিয়ে গেছেন। পাশাপাশি তার সামর্থ অনুযায়ী এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন। তার এই উদারতা ও অবদানকে সম্মান জানিয়ে এলাকাবাসী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তার এলাকার মানুষ তাকে সোমবার (২৭ জানুয়ারী) দুপুরের দিকে মোটরসাইকেল শোভাযাত্রা (হোন্ডা সোডাউন) এবং ফুলের তোড় দিয়ে বরণ করে নেয়।
উল্লেখ্য, রুমেন পালোয়ান  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি নিয়ে সোস্যাল মিডিয়ায় মতামত প্রকাশ করায় ১৮ মে ২০১৫ সালে ট্রাইবুনালে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়। ওই মামলায় রুমেন ৩ মাস কারাভোগ শেষে জামিনে বের হন, কিন্তু তার ওই মামলা চলমান ছিল। এক পর্যায়ে ২০২০ সালের ৩১ আগস্ট সেই মামলা থেকে মুক্তি পান তিনি। তারপর থেকেই সৌদি আরবে প্রবাস জীবন কাটাতে থাকেন রুমেন পালোয়ান। ২০২৪ সালের ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পরই দেশে ফিরেন রুমেন পালোয়ান।
এ সময় এলাকাবাসীর মধ্যে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। উপস্থিত ব্যক্তিরা তার দীর্ঘ প্রবাসজীবন এবং এলাকার জন্য তার অবদানের প্রশংসা করেন। রুমেন পালোয়ান ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি সবসময় চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। ভবিষ্যতেও আপনাদের জন্য কাজ করে যেতে চাই। এলাকাবাসী তার আগমনে নতুন আশার আলো দেখছেন এবং তার নেতৃত্বে এলাকার আরো উন্নতি হবে বলে আশা করছেন তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।